লাইব্রেরি কার্ড৷
কেমন হয়, যদি আপনি আমাদের সমস্ত লাইব্রেরি পরিষেবাগুলি যে কোনোও সময়, যে কোনোও জায়গায় আপনার নখদর্পণে পান? আমাদের ডিজিটাল লাইব্রেরি কার্ড BibToGo এটা সম্ভব করে তোলে! BibToGo হল গ্যোটে-ইন্সটিট্যুট-এর লাইব্রেরি অ্যাপ্ এবং আপনার ব্যক্তিগত লাইব্রেরি অ্যাকাউন্ট, যা আপনাকে যে কোনো সময়ে আমাদের মিডিয়া এবং পরিষেবাগুলি ব্যবহারের অধিকার দেয়।
বৈশিষ্ট্য কি?
ডিজিটাল মেম্বারশিপ কার্ড
আপনি একটি ব্যক্তিগত ডিজিটাল লাইব্রেরি মেম্বারশিপ কার্ড পাবেন যাতে BibToGo অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি এই ডিজিটাল কার্ড দিয়ে আমাদের লাইব্রেরি থেকে মিডিয়া ধার করতে পারেন। এমনকি আপনি যখন অফলাইনে থাকেন, তখনও।ব্যক্তিগত অ্যাকাউন্ট
BibToGo-এর মাধ্যমে আপনি সহজেই আপনার ব্যক্তিগত লাইব্রেরি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এবং আপনার ধার করা মিডিয়া দেখতে পারবেন, ধারের মেয়াদ বাড়াতে পারবেন বা মিডিয়া সংরক্ষণ দেখে নিতে পারবেন।মিডিয়া সুপারিশ
আমাদের সংগ্রহে কি মিডিয়া আছে তা দেখতে চান? BibToGo আপনাকে আমাদের লাইব্রেরি ক্যাটালগে সহজে প্রবেশাধিকার দেয়। নির্বাচিত মিডিয়া সুপারিশ সহ আমাদের দেওয়া তালিকা আপনাকে বেছে নিতে সাহায্য করবে।ডিজিটাল মিডিয়া ("অনলাইহে")
৩৫০০০-এরও বেশি জার্মান ভাষার ই-বুক, অডিও বুক, চলচ্চিত্র, জার্মান ভাষা শিক্ষার্থীদের জন্য উপকরণ, পত্রিকা এবং সংবাদপত্র BibToGo-এর মাধ্যমে ডাউনলোড করা যায়। বিনামূল্যে। বিজ্ঞাপন মুক্ত। যে কোনো সময় এবং যে কোনো জায়গায়।QR কোড ভিউয়ার
কিভাবে আমাদের সংগ্রহ থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়া যায় সে বিষয়ে অতিরিক্ত তথ্য খুঁজছেন? আপনি যখন লাইব্রেরিতে থাকবেন তখন একটি সমন্বিত QR কোড রিডার আপনাকে তথ্যমূলক অ্যাড-অন পরিষেবাগুলি ব্যব্যহারের অনুমতি দেবে।আপনার গ্রন্থাগারিককে জিজ্ঞাসা করুন
আপনার কোনো প্রশ্ন থাকলে বা সাহায্যের প্রয়োজন হলে BibToGo-এর মাধ্যমে আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন।কীভাবে বিবটুগো (BibToGo) সক্রিয় করবেন
- ধাপ ১: আপনার ডিভাইসে প্লে-স্টোর বা অ্যাপ্ স্টোর থেকে BibToGo ডাউনলোড করুন।
- ধাপ ২: আপনার My Goethe.de অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।
- ধাপ ৩: পরের বার লাইব্রেরিতে এলে আমাদের ইনফরমেশান ডেস্কে আপনার অ্যাপ্টি সক্রিয় করুন।