লেন্ডিং

আমাদের লাইব্রেরিতে আপনি জার্মান ভাষায় বই, পত্রিকা, চলচিত্র, সঙ্গীত, অ্যাপ্স এবং গেম্স পাবেন। অনূদিত বই ও অন্যান্য মিডিয়া অ-জার্মান পাঠকদের জার্মান সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাজনীতি এবং সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে জানার সুযোগ করে দেয়৷ আরেকটি বিশেষ ক্ষেত্র হল বিদেশী ভাষা হিসাবে জার্মান শিক্ষার প্রয়োজনীয় সংগ্রহ।

Library Dhaka © Goethe-Institut

আমাদের লাইব্রেরি জনসাধারণের জন্য উন্মুক্ত। লাইব্রেরির রেফারেন্স সংগ্রহ ব্যবহার করা যায় বিনামূল্যে। বই এবং অন্যান্য মিডিয়া ধার করার জন্য একটি বৈধ লাইব্রেরি কার্ড প্রয়োজন। সদস্যপদ পেতে, অনুগ্রহ করে একটি আবেদনপত্র পূরণ করুন এবং ঠিকানার একটি প্রমাণ দাখিল করুন (আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ইত্যাদির অনুলিপি)।

মূল্য

লাইব্রেরি কার্ড নিম্নলিখিত মূল্যে উপলব্ধ:
  • লাইব্রেরিতে বই এবং মিডিয়ার ব্যবহার: বিনামূল্যে
  •  ধার করার অধিকার সহ সদস্যপদ: প্রতি বছর ১০০০ টাকা
  • ধার করার অধিকার সহ সদস্যপদ: প্রতি অর্ধ বছরে ৮০০ টাকা
  • ধার করার অধিকার সহ বিশেষ সদস্যপদ: প্রতি ত্রৈমাসিকে বিনামূল্যে

ধারের মেয়াদ

  • বই: ৩ সপ্তাহ
  • ভাষা শিক্ষার বই, ডিভিডি: ২ সপ্তাহ

নবায়ন

ধারের মেয়াদ দু-বার বাড়ানো যেতে পারে, যদি অন্যান্য লাইব্রেরি ব্যবহারকারীরা উপকরণগুলি সংরক্ষণ না করে থাকেন। আমরা দুঃখিত যে ডিভিডি, এবং ভাষা শিক্ষার বইগুলির জন্য ধার পুনর্নবীকরণ করা যাবে না।
পুনর্নবীকরণের জন্য, লিখুন এই ঠিকানায়: library-dhaka@goethe.de

BibToGo

BibToGo

BibToGo হল গ্যোথে-ইনস্টিটিউট লাইব্রেরি অ্যাপ্‌। এটি আপনার ব্যক্তিগত লাইব্রেরি অ্যাকাউন্টও। এটি আপনাকে প্রয়োজন অনুযায়ী আমাদের মিডিয়া এবং পরিষেবাগুলি ব্যবহারের অধিকার দেয়৷

BibToGo হল গ্যোথে-ইনস্টিটিউট লাইব্রেরি অ্যাপ্‌। এটি আপনার ব্যক্তিগত লাইব্রেরি অ্যাকাউন্টও। এটি আপনাকে প্রয়োজন অনুযায়ী আমাদের মিডিয়া এবং পরিষেবাগুলি ব্যবহারের অধিকার দেয়৷

খোলার সময়

রবিবার থেকে বৃহস্পতিবার: সেল্ফ-চেক-ইন/আউট সহ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বিশেষ ব্যবস্থার মাধ্যমে লাইব্রেরি পরিদর্শন সম্ভব।

আপনার কোনো প্রশ্ন থাকলে, আমাদের একটি ই-মেল পাঠান।

যোগাযোগ

লাইব্রেরি

বাড়ি নং ১৬, শুক্রাবাদ
পান্থপথ, ধানমন্ডি আর/এ ঢাকা ১২০৭

library-dhaka@goethe.de

Information service

আপনার কি কোনো সাধারণ প্রশ্ন বা জার্মানি সম্পর্কে প্রশ্ন আছে?
আমাদের তথ্য পরিষেবা কর্মীরা টেলিফোন বা ই-মেইলের মাধ্যমে আপনার প্রশ্নের বিষয়ে ব্যক্তিগত সহায়তা প্রদান করতে পেরে আনন্দিত হবে:

ফোন: +৮৮০  ৯৬৩৮-০৩৮৮৮৮ 
info-dhaka@goethe.de